শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

‎সীমান্তে নজরদারি বৃদ্ধির লক্ষে হাতীবান্ধায় নতুন বিওপি’র উদ্বোধন ‎

‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে নতুন একটি বিওপি উদ্বোধন করা হয়েছে। 

‎

‎আজ ১৪ডিসেম্বর (বুধবার) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী নামক স্থানে বিজিবির রংপুর রিজিয়নের অধীনে এই বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ​তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি এর আওতাধীন এই নতুন বিওপি’র শুভ উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম নাছের।

‎

‎​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান (পিবিজিএমএস, বিজিবিএম, পিএসসি), ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম এবং লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম।

‎

‎​প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম নাছের বলেন, “বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষায় কিছুটা চ্যালেঞ্জ ছিল। সেই শূন্যতা পূরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই নতুন বিওপিটি স্থাপন করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।