শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অপরাধ

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামে আরেকজন।

বুধবার রাত ৮টার কিছু পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে পান্থপথে বিআরবি হাসপাতালে নেওয়া হলে মুছাব্বিরকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। আহত মাসুদকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফজলুর রহমান বলেন, রাত সোয়া আটটার দিকে দুর্বৃত্তদের গুলিতে মুছাব্বির নামে একজন নিহত হয়েছেন এবং মাসুদ নামে একজন আহত হয়েছেন। দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

নিহত আজিজুর রহমান মুসাব্বির বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। তবে চাঁদাবাজির অভিযোগে গত বছর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়া এলাকায় বসবাস করতেন। গুলিবিদ্ধ মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি নিয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহত মাসুদকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা জাবেদ নামের এক ব্যক্তি জানান, ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টার গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত মুছাব্বিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোসাব্বির ও মাসুদ গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে দুজনকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মোসাব্বিরের মৃত্যু হয়। পরে আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে তেজগাঁওয়ের কাজীপাড়ায় এই গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলামোটর ও পান্থপথসহ আশেপাশের রাস্তাগুলোতে যানজট সৃষ্টি হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।