শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

মাদকে নারীদের সম্পৃক্ততা; গাঁজাসহ আটক-২ ।

১৫ বিজিবি ব্যাটালিয়ন দক্ষিণ ঝাউরানী সীমান্ত এলাকায় বিশেষ টহলদলের অভিযানে ভারতীয় গাঁজাসহ ০২জন নারীকে আটকের সংবাদ পাওয়া গেছে। 

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৯:৫০ মিনিটে ঝাউরানী বিওপি’র আওতাধীন দক্ষিণ ঝাউরানী থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনাকালে  সন্দেহজনক দুজন মহিলাকে সীমান্ত থেকে  আসতে দেখে বিজিবি টহলদলের সদস্যরা তাদের গতিরোধ করে, এবং মহিলা বিজিবি সদস্যদের মাধ্যমে তল্লাশি চালিয়ে তাদের সাথে শরীরে বিশেষভাবে থাকা ৫কেজি গাঁজা উদ্ধার করে।

মাদক বহনকারী মহিলাদের পরিচয় হল রোমিছা বেগম (৪০) এবং (২) আছিয়া বেগম (৬০) উভয়ের গ্রাম: উত্তর ঝাউরানী, পোষ্ট: ভেলাগুড়ি, থানাঃ হাতিবান্ধা, জেলা:  লালমনিরহাট 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২২ হাজার ৭৫০ টাকা। উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে হাতিবান্ধা থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন  এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “ মাদক চোরাকারবারীরা নিরাপদ বাহক হিসাবে মহিলাদের ব্যবহার করছে । মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।” ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।