শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অপরাধ

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা: নিষিদ্ধ সাল্টু জব্দ ও জরিমানা

সোমবার ৫ জানুয়ারি ছামিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলবাড়ী,  নেতৃত্বে উপজেলা প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, দিনাজপুর-এর যৌথ উদ্যোগে ফুলবাড়ী শহরের উত্তম সুইটস-এ একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে নিষিদ্ধ সাল্টু ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে জব্দ ও বিনষ্ট করা হয়। এছাড়াও দেখা যায় যে উৎপাদন কক্ষ ছিল স্যাঁতস্যাঁতে ও অপরিষ্কার, ফ্রিজে লেবেলবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ করা হচ্ছিল এবং খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পরিপালনের ঘাটতি বিদ্যমান ছিল।

উক্ত অপরাধের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটিকে পূর্বেও পরিদর্শন করে সতর্ক করা হয়েছিল।

অভিযান পরিচালনাকালে  গৌতম কুমার সাহা, নিরাপদ খাদ্য অফিসার, দিনাজপুর উপস্থিত ছিলেন। সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।