শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

কুলাউড়ায় ঋনের চাপে রিস্কা চালক গৌরাঙ্গের আত্মহত্যা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে ঋণের অর্থ পরিশোধ না করতে পেরে পাওনাদারের চাপে গৌরাঙ্গ দাস (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। 

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভোগ করে আসছিলেন রিক্সা চালক গৌরাঙ্গ। । প্রতিদিনের চাপ, কিস্তি পরিশোধের জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত সোমবার (৫ই জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

নিহত গৌরাঙ্গ তিন সন্তানের জনক ছিলেন। পেশায় রিস্কা চালক।

এ ঘটনায় এলাকায় ঋণগ্রস্ত মানুষের মাঝে আতঙ্ক ও হতাশার অন্ধকার ছড়িয়ে পড়েছে।

পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি, স্থানীয় এলাকাবাসী ধারনা করে বলেন গৌরাঙ্গ প্রতিদিনের কিস্তির অর্থকষ্টের জ্বালা আর অর্থসংকটে চারিদিকে হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেন৷

কুলাউড়া থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় কুলাউড়া থানার ওসি মোঃ মনিরুজ্জামান মোল্লা।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।