শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মুক্তাগাছায় এক মামলা ও পাঁচ হাজার টাকার অর্থদণ্ড

আজ ৫ জানুয়ারি/২৬, রোজ সোমবার, মুক্তাগাছা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের যৌথ উদ্যোগে মুক্তাগাছা পৌর এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে একটি রেস্টুরেন্টে খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি যাচাই করা হয়। এ সময় খাবারের মান পরীক্ষার জন্য স্যানিটারি ইন্সপেক্টরকে স্যাম্পল সংগ্রহসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে এলপিজি (গ্যাস) এর নিয়মিত সরবরাহ নিশ্চিত করা ও অতিরিক্ত মূল্য আদায় নিয়ন্ত্রণে তদারকি করা হয়। এ সময় একটি মামলায় অনিয়মের দায়ে একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে জানা যায়, শহরের কিছু বিরিয়ানি হাউস ও হোটেলে এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতেই এই অভিযান পরিচালনা করা হয়। মুক্তাগাছাবাসীর দাবি, ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান যেন নিয়মিত ও অব্যাহত থাকে।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।