শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
বিএনপি

‎ঘুঘুডাঙ্গায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎১ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬ বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

‎দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসা কমিটি ও ঘুঘুডাঙ্গা এলাকাবাসী এবং ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসার আজীবন সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) আলহাজ্ব মোঃ আহসান হাবীব এর আয়োজনে এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সালাম হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসা কমিটির উপদেষ্ঠা ফারুক চৌধুরী, মাওলানা আলিনুর হক, সহ-সভাপতি মোকছেদুল ইসলাম, সাধারন সম্পাদক ইরফান আলী মোল্লা, সদস্য আমজাদ আলী, মোঃ রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, শওকত আলী, মানিক মিয়া প্রমুখ।

‎দোয়া পরিচালনা করেন ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসা কমিটির উপদেষ্ঠা মাওলানা আলিনুর হক। কোরআন তেলোয়াত করেন ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসার প্রধান মোহতামিম মাওলানা মামুনুর রশিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, ছাত্র-ছাত্রীবৃন্দ।

বিএনপি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।