মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট, কোটালিপাড়া,গোপালগঞ্জ।
গোপালগঞ্জের কোটালিপাড়ায় গলায় ফাঁস দিয়ে রমজান মোল্যা (১২) নামক এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামের মালয়েশীয়া প্রবাসী আলম মোল্যার ছেলে এবং স্থানীয় চৌরখুলি ইসলামপুর শামচুল উলুম আজিজিয়া মাদরাসা ও এতিম খানার ছাত্র।আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
জানা যায়, লেখা পড়ায় অমনোযোগি ছেলের আবদার পুরণ না করায় মায়ের সাথে ঝগড়া করে অভিমানে আত্মহননের পথ বেছে নেয় শিশু রমজান।এ বিষয়ে কোটালিপাড়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে,কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।