শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অপরাধ

সোনাগাজীতে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত শাহজাহান ওরফে সাজু গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,দৈনিক পাবলিক ভয়েস ২৪। 

ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত শাহজাহান ওরফে সাজু (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।আজ বুধবার ২৪ শে সেপ্টেম্বর ভোরে সমপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান শাহজাহান প্রকাশ সাজু সমপুর গ্রামের মাঈন উদ্দিন ওরফে ছুট্টোর ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।পুলিশ জানায় ভোরে গোপন সংবাদে খবর পেয়ে সাজুর বাড়ি ঘেরাও করে পুলিশ। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

ওসি সাইফুল ইসলাম আরও জানান সাজুর বিরুদ্ধে ফেনী সদর,সোনাগাজী, দাগনভূঞা ও নোয়াখালীসহ বিভিন্ন থানায় ডাকাতি,অস্ত্র ও চুরির মোট ১০টি মামলা রয়েছে।কয়েক বছর ধরে সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।গ্রেফতারের পর এলাকায় স্বস্তির বাতাস বইছে। স্থানীয়দের দাবি,সাজুর নেতৃত্বে বহু বছর ধরে এলাকায় চুরি,ছিনতাই,অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী কর্মকান্ড ঘটেছে।তার গ্রেফতারে এসব অপরাধ কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

পুলিশ জানায় শাহজাহান ওরফে সাজুকে আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানো হবে।উল্লেখ্য সাজুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। সে নিয়মিত গ্রামাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে মুক্তিপণ আদায় ও চুরি-ডাকাতির মাধ্যমে সম্পদ হাতিয়ে নিত।পুলিশের দাবি সাজুর গ্রেফতারের মধ্য দিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও জোরদার হবে।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।