শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

চবিতে হাতিয়া স্টুডেন্ট ফোরামের নেতৃত্বে রিমন ও সাদেক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত নোয়াখালীর হাতিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘হাতিয়া স্টুডেন্ট ফোরাম’-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আমিনুল ইসলাম রিমন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবদুস সাদেক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ফ্যাকাল্টি ক্যাফেটেরিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাইফ হোসেন, দপ্তর সম্পাদক পদে রাজু আহমেদ এবং অর্থ সম্পাদক পদে মো. সায়েম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক লাইলা খালেদা আঁখি, গণিত বিভাগের সহকারী অধ্যাপক লিপন চন্দ্র দাস এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক নোমান সিদ্দিকী।

এ ছাড়া হাতিয়া স্টুডেন্ট ফোরামের ৭ম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. শিহাব উদ্দিন ও সহসভাপতি ইহসানুল হক মাহবুব নির্বাচন কমিটির প্রতিনিধিত্ব করেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক মো. আবদুস সাদেককে শিক্ষক ও ফোরামের সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে ৭ম কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, আগামী ১০ দিনের মধ্যে হাতিয়া স্টুডেন্ট ফোরামের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে। নবনির্বাচিত নেতৃত্বের অধীনে সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক ও সদস্যরা।

নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক মো. আবদুস সাদেক বলেন, ‘হাতিয়া স্টুডেন্ট ফোরামকে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।’

তারা বলেন, ফোরামের প্রায় ১২ বছরের পথচলায় এখনো বাস্তবায়ন না হওয়া বহুল প্রত্যাশিত শিক্ষাসফর আয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সদস্যদের মধ্যে বন্ধন ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করতে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজন, একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বর্তমান ও সাবেক সদস্যদের মধ্যে শক্তিশালী যোগাযোগের পরিবেশ তৈরিতে কাজ করবেন তারা।

তারা আরও বলেন, ‘সবার সহযোগিতায় হাতিয়া স্টুডেন্ট ফোরামকে হাতিয়ার শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চাই।’

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।