শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

হাতে-কলমে সংগীতচর্চার সুযোগ পাবে চবি শিক্ষার্থীরা: চবি উপাচার্য

সংগীত বিভাগে নতুন স্টুডিও উদ্‌বোধন

রেকর্ডিং স্টুডিওটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি বড়ো ধরনের উদ্যোগ। এর মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীরা নিজেদের কণ্ঠে গান রেকর্ড করার সুযোগ পাবে, যা তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সোমবার (১০ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সংগীত বিভাগে রেকর্ডিং স্টুডিও উদ্‌বোধনে এসে এসব কথা বলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।

তিনি আরও বলেন, আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি দ্বিতীয় রেকর্ডিং স্টুডিও। এমন একটি আধুনিক ফ্যাসিলিটি শিক্ষার্থীদের শুধু গান রেকর্ড করার সুযোগই দেবে না, বরং হাতে-কলমে সংগীতচর্চা, দক্ষতা বিকাশ এবং নিজেদের প্রতিভাকে আরও পরিপূর্ণভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, এই ধরনের সুযোগ-সুবিধার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকশিত করে ভবিষ্যতে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক। শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের আগামীর পথকে আরও সমৃদ্ধ করার এই প্রয়াস সবসময় অব্যাহত থাকবে।

উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. আল-আমীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পালকে একটি নতুন পালক যুক্ত হলো। এটি শুধু সংগীত বিভাগের শিল্পীদের রেকর্ডিং করবে বিষয়টি তা নয়, এটি বাংলাদেশের একটি সেরা রেকর্ডিং স্টুডিও হতে পারে। আর সবচেয়ে বড় কথা, রেকর্ডিং করা এবং সুর তোলার মতো যে কন্ঠ, সেই সকল ব্যক্তিরা এখানে রয়েছে। তিনি আরো বলেন, সংগীতের স্রষ্টা তথা এই বিভাগের শিক্ষক শিক্ষিকারা এর মাধ্যমে তাদের সম্ভাব্যতা তুলে ধরতে পারবেন। 

চবির সংগীত বিভাগের চেয়ারম্যান মিশকাতুল মমতাজ বলেন, এই স্টুডিওটি এখন পর্যন্ত বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আয়তনে সবচেয়ে বড়ো স্টুডিও। বিভাগের শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে সংগীত চর্চা এবং প্রফেশনালি রেকর্ড করতে পারে, এটি আমাদের প্রত্যাশা।

উদ্‌বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. আল-আমীন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, সংগীত বিভাগের চেয়ারম্যান মিশকাতুল মমতাজ, বিভাগের শিক্ষক সৌমেনজিৎ চক্রবর্তী, একেএম কৌশিক আহমেদ, মুমমুন বিনতে জলিল, মনিকা বিশ্বাস, অনাবিল এহসানসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।