শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

চবি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক জাগরণে তেপান্তরের পাঠচক্র

‘কলমের আঁচড়ে প্রগতির পাঠ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তেপান্তর সাহিত্য সভার নিয়মিত মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। আহমদ ছফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার পাঠচক্রে আলোচনার বিষয় ছিল ‘আত্মসন্ধানের পথে: আহমদ ছফার “গাভী বিত্তান্ত” প্রসঙ্গে বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞান ও শিক্ষার সীমাবদ্ধতা’।

বুধবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ প্রাঙ্গণে (শিক্ষক লাউঞ্জ সংলগ্ন) এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

তেপান্তর সাহিত্য সভার সাধারণ সম্পাদক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক আহমেদ জুবায়ের। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও কবি মুহাম্মাদ রিয়াদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের শিক্ষক মীম মিজান, তেপান্তর সাহিত্য সভার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মোমিন এবং শামসুন্নাহার হল সংসদের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মোমতাহিনা জান্নাত স্বর্ণা। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে তেপান্তর সাহিত্য সভার সাংগঠনিক সম্পাদক খাদিজা আফরিন মিতু শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর নির্ধারিত বিষয়ের ওপর পাঠপ্রতিক্রিয়া উপস্থাপন করেন গবেষক ফয়সাল মুহাম্মদ, দর্শন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ঐশী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রহমত উল্লাহ।

পাঠপ্রতিক্রিয়ার পর প্রধান ও বিশেষ আলোচকরা আহমদ ছফার গাভী বিত্তান্ত উপন্যাসের সাহিত্যিক মূল্য, বিশ্ববিদ্যালয়-ব্যবস্থার সংকট, ক্ষমতার রাজনীতি, বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞান এবং শিক্ষার সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলোচকদের কাছে নানা প্রশ্ন তুলে ধরেন। প্রধান আলোচক আহমেদ জুবায়েরের পরামর্শে সেরা দুইজন পাঠপ্রতিক্রিয়াকারী ও একজন প্রশ্নকর্তাকে পুরস্কৃত করা হয়।

সমাপনী বক্তব্যে তেপান্তর সাহিত্য সভার দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস, সমালোচনামূলক চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক চর্চা বিকাশে এ ধরনের পাঠচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজকরা জানান, আহমদ ছফার গাভী বিত্তান্ত বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ রাজনীতি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বুদ্ধিজীবী সমাজের ভণ্ডামিকে ব্যঙ্গাত্মক অথচ গভীর শিল্পরূপে তুলে ধরেছে। উপন্যাসটি পাঠের মাধ্যমে সমাজ, শিক্ষা ও প্রশাসনের নৈতিক সংকট সম্পর্কে শিক্ষার্থীদের গভীর উপলব্ধি তৈরি হয়। সেই লক্ষ্য থেকেই আহমদ ছফার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবারের পাঠচক্রের বিষয় নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে তেপান্তর সাহিত্য সভার পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, আলোচক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের বুদ্ধিবৃত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।