শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

এবার সহজ ও শিক্ষার্থীবান্ধব যাতায়াতে ‘আইট্র্যাকার’ চালু করল জাকসু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। ‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানে পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক, সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে এই উদ্যোগ নিয়েছে জাকসু।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই লাইভ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

‎জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান বলেন, ‘জাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১৫টি শিক্ষার্থী পরিবহন বাসে ‘আইট্র্যাকার’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে বাসের রিয়েল-টাইম অবস্থান, নিজের অবস্থান থেকে বাসের দূরত্ব এবং বাস পৌঁছাতে সম্ভাব্য সময় জানতে পারবেন। নিরাপত্তার স্বার্থে এ সেবা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।’

‎তিনি বলেন, ‘এ উদ্যোগ বাস্তবায়নে জাকসু প্রায় পাঁচ মাস ধরে গবেষণা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা পর্যালোচনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত ট্র্যাকিং সিস্টেমের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে অধিক কার্যকর একটি প্ল্যাটফর্ম নির্বাচন করা হয়েছে।’

‎জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করতে ইলেকট্রিক কার্ট ও অটোরিকশা চালুর ধারাবাহিকতায় এবার লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে। এ সেবার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইলফোনে বাসের অবস্থান ও পৌঁছানোর সম্ভাব্য সময় জানতে পারবেন। তিনি সেবাটির ধারাবাহিকতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।’

জাকসু, বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা ও ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে সহযোগিতাকারী ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে ‎উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার জীবন, আর জীবনের পর মানুষের সবচেয়ে বড় অর্জন প্রযুক্তি। প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে তোলে।’

‎তিনি আরো বলেন, ‘এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি যাতায়াত আরো সহজ হবে। পাশাপাশি এ ব্যবস্থা পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তিনি সেবাটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।’

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো: শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, জাকসুর নেতৃবৃন্দ, ইফাদ গ্রুপের প্রতিনিধিরা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।