শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) নতুন অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে ১৪ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘পূর্বের ড.মোঃ রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায়  আইকিউএসির অতিরিক্ত পরিচালক পদটি খালি ছিল। তাই উপাচার্য স্যারের নির্দেশে বিশ্ব বিদ্যালয়ের স্বার্থ বিবেচনায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন কে দায়িত্ব প্রদান করা হয়।’

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।