শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দেশের বিশিষ্ট আইনজীবী, সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রোববার (১২ জুলাই) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো: শামছুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জামাল উদ্দীন স্বাক্ষরিত এক শোক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, শনিবার ফজরের সময় ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

শোক বার্তায় আরো বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতি, আইন অঙ্গন ও সংসদীয় গণতন্ত্রের একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতাদের একজন হিসেবে তিনি দীর্ঘদিন দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করার প্রার্থনা জানানো হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য দোয়া করা হয়।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।