শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দুর্নীতি

চিলমারীতে এলজিইডি এর উদাসীনতাই রাস্তার সংস্কার কাজ সমাপ্ত না করেই ঠিকাদার উধাও

চিলমারীতে ২ অর্থ বছরেও এলজিইডি এর উদাসীনতাই রাস্তা সংস্কার কাজ সমাপ্ত না করেই ঠিকাদার উধাও হওয়ায় চলাচলে জনর্দূভোগ লাঘবে এখন চরম আকার ধারন করেছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর চিলমারী উপজেলাধীন গ্রীপ প্রকল্পের আওতায় রাস্তা থানাহাট নসদ্দির মোড় হ’তে জোড়গাছ বাজার পর্যন্ত রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের তদারকি না থাকায় দীর্ঘ ১ বছর যাবৎ রাস্তা খুড়ে রাখায় ঐ এলাকা দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টি হওয়ায় রাস্তার দুই পাশের মাটি ধ্বসে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে বাড়ি ঘরের বেড়া ভেঙ্গে পড়েছে। শুধু তাই নয় রাস্তার মাঝে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, সাধারন মানুষের চলাচল, অসুস্থ রোগীকে হাসপাতাল নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স সহ অন্যান্য পরিবহন যাতায়াত সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। রাস্তাটির কাজে ২বার  টেন্ডার হলেও শুধুমাত্র রাস্তাটির খনন কাজ সম্পন্ন করেই বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়েছে। 

জানাগেছে, উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাটি জোড়গাছ হাটের সাথে বাইপাস রাস্তা হিসেবে ব্যাপক গুরুত্ব থাকায় ২০২৪-২৫ অর্থ বছরে মেরামত কাজের জন্য টেন্ডার আহব্বান করলে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও  কাজের মেয়াদ শেষ হওয়ায় কাজ না করায় পূণঃরায় উক্ত রাস্তার কাজের জন্য টেন্ডার আহব্বান করা হয়। উক্ত কাজের জন্য মোঃ জামাল হোসাইন নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করার জন্য মনোনীত হন। প্রকল্পের বরাদ্দ ছিল ১ কোটি ৭ লক্ষ ৮৫ হাজার ৭০ টাকা। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় ঠিকাদারী প্রতিষ্ঠান শুধুমাত্র রাস্তার মধ্যখানে খনন করে ১ বছর যাবৎ অজ্ঞাত কারনে  কোন কাজ না করেই  ঠিকাদার লাপাত্তা রয়েছেন। উক্ত প্রকল্পটির মেয়াদ ২৫ নভেম্বর ২০২৫ ইং হতে ৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত সময় অতিবাহিত হলেও রাস্তাটির কাজ শেষ না হাওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে নসর উদ্দিন, সান্তনা, ইদ্রিস আলী, কাজল,বিশ্বজিৎ,মন্টু ডাক্তার সহ  কয়েকজন অভিযোগ জানালেও রাস্তার কাজটি এখন শুরু করা হয়নি। শেষ অবধি সংশ্লিষ্ট ঠিকাদারকে বারবার তাগিদ দিয়েও সরকারী দপ্তর কর্তৃক মনোনীত ঠিকাদারকে দিয়ে কাজের সমাপ্তি করতে পারেননি। ফলে এলাকাবাসীর দীর্ঘ দিনের চলাচলের যন্ত্রনা লাঘব না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। রাস্তার জলাবদ্ধতার কারনে হাটু  কাদা পানি পেরিয়ে রকস্তাটি দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। এ ব্যাপারে চিলমারী উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করার জন্য নির্দেশ প্রদান করে  পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে কাজ শুরু না করলে ঠিকাদারি প্রতিষ্ঠান এর নামে বরাদ্দকৃত কাজ বাতিল করা হবে। তাই এলাকাবাসী রাস্তার কাজটি দ্রুত বাস্তবায়ন সহ চলাচল উপযোগি করে হাজারও মানুষের ভোগান্তি কমাতে জোর দাবী জানিয়েছেন। 

দুর্নীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।