শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

জাবির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মার্কেটিং প্রতিযোগিতা ‘ব্রেকিং ব্র্যান্ড ২০২৬’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) আয়োজিত জাতীয় হোলিস্টিক মার্কেটিং প্রতিযোগিতা ‘এসকিউ গ্রুপ প্রেজেন্টস ব্রেকিং ব্র্যান্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

​গত ২৬ শে জুন সন্ধ্যায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ান হোটেলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে ছিল ওয়ালটন অ্যান্ড পূবালী ব্যাংক পিএলসি।

​তরুণ ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের নিজেদের সম্ভাবনা তুলে ধরার এই প্ল্যাটফর্মে ২ লাখ ৫০ হাজার টাকার আকর্ষণীয় প্রাইজ পুলকে কেন্দ্র করে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫০০-এরও বেশি শিক্ষার্থী। প্রতিযোগিতায় মোট ৪১৫টি দল নিবন্ধন করে, যার মধ্যে প্রথম রাউন্ড থেকে ৩১টি দল দ্বিতীয় রাউন্ডের জন্য মনোনীত হয়। পরবর্তীতে প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করে ৬টি দল গ্র্যান্ড ফিনালেতে তাদের উদ্ভাবনী মার্কেটিং কৌশল, সৃজনশীল চিন্তাভাবনা এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করে।

​ফাইনাল রাউন্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, বাংলাদেশ ব্রান্ড ফোরামের চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ তারেক, কোকা-কোলা সিসিআই বাংলাদেশের এইচআর লিড ইয়াসিন সাহাগ, গ্রামীনফোনের ডেপুটি ডিরেক্টর (ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস) ​মো: ইফতেখার আলম।

​অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো: শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুল হুদা, প্রক্টর ড. এ.কে.এম. রাশিদুল আলম, ভূগোল বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম।

​এছাড়াও অতিথি হিসেবে ছিলেন,মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ​ডিবিএইচ ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের এমডি ও সিইও নাসিমুল বাতেন, 

​কোলগেটের এমডি হাসান মাজহার, ​জেইউ আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এসিআই কনজিউমার ব্র্যান্ডসের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও মো: কামরুল হাসান ।

​এছাড়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শীর্ষস্থানীয় নির্বাহী (সি-সুইট) নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বাস্তবধর্মী মার্কেটিং দক্ষতা বিকাশ এবং করপোরেট জগতের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যেই টানা তিন বছর ধরে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে আইবিএ-জেইউ বিজনেস ক্লাব।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।