শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অপরাধ

খাগড়াছড়িতে চুরির অপবাদে শিশু কারাগারে, বয়স নিয়েও বিতর্ক

খাগড়াছড়িতে চুরির অপবাদে শিশু কারাগারে, বয়স নিয়েও বিতর্ক

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মোবাইল চুরির মামলায় ১৫ বছর বয়সী এক কিশোরকে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় চলছে। শিশুটির বয়স নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার।

পরিবারের দাবি, শিশুটি নির্দোষ। প্রকৃত অভিযুক্তের সঙ্গে না জেনে মোবাইল বিক্রি করতে গিয়েই সে ফেঁসে গেছে। আর পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে।

কি ঘটেছিল? শিশুটির বাবা মো. হানিফ জানান, তার ছেলেকে একজন বলে মোবাইলটি তার খালার, বিক্রি করতে হবে। বিশ্বাস করে সে দোকানে যায়। কিন্তু ফোনটি চুরির ছিল, তা সে জানত না।

পরিবারের অভিযোগ, রামগড় থানার ওসি মো. নাজির আলম শিশুটির কথা না শুনেই ৩৮০, ৪১ ও ৩৪ ধারায় মামলা দেন। জন্মসনদে বয়স ১৫ হলেও মামলায় ১৬ বছর দেখানো হয়েছে। পরে তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

পুলিশ যা বলছে ঃওসি মো. নাজির আলম বলেন, “শিশুটি নিজেই স্বীকার করেছে। আদালতের নির্দেশেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও শিশুটি নির্দোষ প্রমাণিত হলে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।