শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
রাজশাহী

সাবেক ইউপি চেয়ারম্যান আজহার আলী খানের মৃত্যুতে এমপি সিরাজ ও উপজেলা বিএনপির শোক প্রকাশ

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আজহার আলী খান (৯২) ইন্তেকাল করেছেন। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চান্দিয়ার গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে মরহুম আজহার আলী খান চৌকিবাড়ি ইউনিয়নসহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দুর্নীতিবিরোধী মানুষ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একইসাথে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাদ আসর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

রাজশাহী থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।