শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

চবিতে ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ উপহার

পরিবেশবাদী সংগঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্লাস্টিকের বিনিময়ে বই উপহার কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ সংগঠনের উদ্যােগে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন চবির রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন চবি সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা।

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এটি অত্যন্ত দারুণ একটি উদ্যােগ। এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মিজানুর রহমান ও আরবি বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক। এছাড়া সংগঠনের সভাপতি মুকুল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।