শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

উলিপুরে অনলাইন জুয়ারু ও ক্যাসিনো সম্রাট গ্ৰেফতার ।

কুড়িগ্রামের উলিপুরে অনলাইন জুয়া খেলা অবস্থায় মুন্না মিয়া (৩১) নামের এক জুয়ারুকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, শনিবার (২১)জুন মধ্য রাতে গুনাইগাছ গাবেরতল এলাকায়।গ্ৰেফতারকৃত মুন্না মিয়া ওই এলাকার আব্দুল আজিজের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গো‌পন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকায় ডেকোরেটর

ফিরোজ মিয়ার দোকানের ভিতরে কয়েকজন যুবক মিলে মোবাইলে ই-ট্রানজেকশন করে অনলাইন অ্যাপসে জুয়া খেলছেন। সেখানে পুলিশ অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে সবাই পালিয়ে গেলেও মুন্না মিয়াকে আটক করেন।এ সময় মুন্না মিয়ার প্যান্টের পকেটে থাকা ৩৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধার কৃত মোবাইল ফোনে ই- ট্রানজেকশন করে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার আলামত পাওয়া যায়। তাঁরা আরও বলেন, মুন্না মিয়া সহ পলাতক জুয়ারুরা অনলাইন জুয়া খেলার অ্যাপস সংযোগকারী ও অনলাইন জুয়া খেলার এজেন্ট। এছাড়া অনলাইন জুয়া খেলার এজেন্ট হিসেবে এলাকার বিভিন্ন যুবকে অনলাইন জুয়া খেলার সহযোগী এজেন্ট হিসাবে নিয়োগ করিয়া গ্ৰামের উঠতি বয়সের ছেলেদের আর্থিক প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় যুক্ত করেন।জুয়ারুরা আইএক্সবেট নামক অনলাইন জুয়া খেলার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার আলামত পাওয়া যায়। এমনকি তাঁরা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে সর্বশান্ত করে দেয় বলে জানান। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, দুপুরে আটকৃত অনলাইন জুয়ারুদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।