শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

তারুণ্যের চোখে অর্থনীতি: চবিতে শুরু হচ্ছে ব্যতিক্রমী ‘বাজেট ফেস্ট’

এবার বাজেট বুঝবে সাধারণ মানুষও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘সিইউ বাজেট ফেস্ট ২০২৬: তারুণ্যের চোখে অর্থনীতি।

বুধবার (১৭ জুন) বেলা ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির প্রভাষক ও ফেস্টের আহ্বায়ক মো. মুফিদুর রহমান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ প্রাঙ্গণে আগামীকাল (১৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি বাজেট ফেস্টের আয়োজন করা হয়েছে। জাতীয় বাজেটের জটিল অর্থনৈতিক সমীকরণ, ধাপ ও প্রক্রিয়াগুলো সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে উপস্থাপন করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তাই বইয়ের পাতার সামষ্টিক অর্থনীতির তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’-এর বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে সহজ ভাষায় উপস্থাপন করবে শিক্ষার্থীরা।

আয়োজকবৃন্দ জানায়, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা ১০টি দলে বিভক্ত হয়ে ১০০জন প্রতিযোগী অংশ নেবেন। প্রতিটি দলে গবেষক, ক্রিয়েটিভ ডিরেক্টর, ভিডিও নির্মাতা, প্রেজেন্টার ও পাবলিক রিলেশনস (পিআর) সদস্য থাকবেন। দলগুলো দেশের অর্থনীতি খাতের মূল্যস্ফীতি, কর ব্যবস্থা, অবকাঠামো, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি, কৃষি, কর্মসংস্থান এবং সবুজ অর্থনীতিসহ ১০টি ভিন্ন থিমে কাজ করবে।

তারা আরো জানায়, ফেস্টে প্রতিটি দল নিজস্ব বুথে পোস্টার, ইনফোগ্রাফিক ও ভিডিওর মাধ্যমে বাজেটের বিভিন্ন বিষয় দর্শনার্থীদের সামনে তুলে ধরবে। পাশাপাশি দর্শকদের অংশগ্রহণ নিশ্চিত করতে থাকবে বিভিন্ন ইন্টারেক্টিভ কুইজের আয়োজন। সঠিক উত্তরদাতাদের জন্য থাকবে উপহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর উপস্থিত থাকবেন। চিফ মেন্টর হিসেবে থাকবেন গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বক্কার সিদ্দিক।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।