১ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬ বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসা কমিটি ও ঘুঘুডাঙ্গা এলাকাবাসী এবং ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসার আজীবন সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) আলহাজ্ব মোঃ আহসান হাবীব এর আয়োজনে এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সালাম হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসা কমিটির উপদেষ্ঠা ফারুক চৌধুরী, মাওলানা আলিনুর হক, সহ-সভাপতি মোকছেদুল ইসলাম, সাধারন সম্পাদক ইরফান আলী মোল্লা, সদস্য আমজাদ আলী, মোঃ রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, শওকত আলী, মানিক মিয়া প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসা কমিটির উপদেষ্ঠা মাওলানা আলিনুর হক। কোরআন তেলোয়াত করেন ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসার প্রধান মোহতামিম মাওলানা মামুনুর রশিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঘুঘুডাঙ্গা ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, ছাত্র-ছাত্রীবৃন্দ।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।