শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
ক্যাম্পাস

বাজেটে চবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ১ লাখ ৮০ হাজার টাকা

চবি পেল ৫০৩ কোটি ৪৭ লাখ টাকার বাজেট

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বাজেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জন্য ৫০৩ কোটি ৪৭ লাখ টাকার রাজস্ব বরাদ্দ অনুমোদন করা হয়েছে। বরাদ্দকৃত অর্থের বিবেচনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে চবি।

গত বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ইউজিসির তথ্য অনুযায়ী, রাজস্ব বাজেটের দিক থেকে দেশের ৪ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত ৫০৩ কোটি ৪৭ লাখ টাকার রাজস্ব বাজেট দেশের অন্যতম বড় বরাদ্দগুলোর একটি।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর হিসাব অনুযায়ী, এ বাজেটে মাথাপিছু একজন শিক্ষার্থীর জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় ১ লাখ ৭৯ হাজার ৮১০ টাকা। অর্থাৎ প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করার সুযোগ পাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংশ্লিষ্টজনেরা বলছেন— শিক্ষা, গবেষণা, আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট, গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে বরাদ্দের কার্যকর ব্যবহার প্রত্যাশা করছেন তারা।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে নতুন কাঠামো গ্রহণ করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট এবং ইউজিসির গবেষণা বরাদ্দ একীভূত করার ফলে গবেষণা খাতে কেন্দ্রীয়ভাবে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। বৈদেশিক স্কলারশিপ খাতে আরও ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ হয়েছে ২৩৮ কোটি টাকা।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, বরাদ্দের পরিমাণ বাড়ার পাশাপাশি এর স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে শিক্ষা ও গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।