শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
শিক্ষা

জেলা পর্যায়ে যশোরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আজ রোববার (৭ জুন) সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবলিং—এই চার ক্যাটাগরিতে জেলার বিভিন্ন উপজেলার বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীরা জেলা পর্যায়ের এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী চলা এই প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) জি.এম. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়েই আগামী দিনের যোগ্য নাগরিক ও নেতৃত্ব গড়ে উঠবে।

এবারের প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগে সমসংখ্যক ইভেন্টের আয়োজন করা হয়। মোট ৪২টি ইভেন্টের মধ্যে বালক বিভাগে ২১টি এবং বালিকা বিভাগে ২১টি ইভেন্ট ছিল। জেলার ৮টি উপজেলার ক্ষুদে শিক্ষার্থীরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিনং প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের মেধার স্বাক্ষর রাখে।


প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও সভাপতি মেডেল, সনদপত্র এবং ট্রফি তুলে দেন।

শিক্ষা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।