শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দুর্নীতি

নেত্রকোনায় সরকারি চাল ক্রয় ও মজুদের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনার বারহাট্টায় খাদ্য অধিদপ্তরের বিতরণের সরকারি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে ২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

 

উপজেলার আসমাবাজার এলাকায় (১ জুন) সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম।

 

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দণ্ডপ্রাপ্ত কাসেম (৫৬) আসমা বাজারে চালের ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি তিনি ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে খাদ্য অধিদপ্তরের সরকারি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির বিতরণের চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করে রেখেছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় থানা পুলিশের সহযোগিতায় ব্যবসায়ী কাসেম এর গুদামে তল্লাশি চালিয়ে সরকারি বিতরণের ২৫ বস্তা চাল জব্দ করা হয়। পরে সরকারি চাল ক্রয় ও মজুদ করে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্য প্রতিরোধ) আইন, ২০২৩-এর ধারা ৬ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দকৃত ২৫ বস্তা চাল প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

 

বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি খাদ্যসামগ্রী অবৈধভাবে ক্রয়, বিক্রয় বা মজুদ করে বাজার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দুর্নীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।