শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
দূর্ঘটনা

চিলমারীতে পুকুরে ডুবে ২ বছরের শিশু মোসাদ্দেকের মর্মান্তিক মৃত্যু

চিলমারীতে কিশামত বানু এলাকায় ১৮/০৫/২০২৬ ইং, সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশু মোসাদ্দেকের মর্মান্তিক  মৃত্যু ঘটেছে। শিশু মোসাদ্দেকের মা সাবিনা বেগম বাড়ির গৃহস্থালি কাজে ব্যস্ত  থাকায় তার  ছেলে  ২ বছরে বয়সের মেসাদ্দেক বাড়ির পাশে পুকুরে একা একা নেমে পড়লে পুকুরের পানিতে ডুবে যায়।  কিছুক্ষন পর তার মা তাকে দেখতে না পেয়ে  চারিদিকে খুজতে থাকে। একপর্যায়ে 

 মা  সাবিনা বেগম পড়শি এছাহকের পুকুরের পানিতে শিশু মোসাদ্দেককে ভেসে থাকতে দেখে চিৎকার করে। এসময়  আশপাশের সকলেই ছুটে এসে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে  সকাল ১০টা ৩০ মিনিটে তাৎক্ষনিক ভাবে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশু মোসাদ্দেক বালাবাড়ি হাট কিশামতবানুর হাজীপাড়ার মৃত,মোস্তাক আহম্মেদ মুকুলের সন্তান। নিষ্পাপ ২ বছরের শিশু মোসাদ্দেকের মৃত্যুতে স্বজন ও  এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।