শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

শিবগঞ্জে দুই খাল খনন কার্যক্রমের উদ্বোধন

গ্রামীণ জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়াতে উদ্যোগ—প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুটি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে পৃথক সময়ে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের চিৎলার খাল এবং কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া ব্রিজ থেকে ছাতিয়ানতলা সাকোর বিল পর্যন্ত খাল খননের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে দেশে খাল খনন ও পানি ব্যবস্থাপনার যে কার্যক্রম শুরু হয়েছিল, তা বর্তমানে আরও সম্প্রসারিত হচ্ছে। তিনি বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ এলাকার জলাবদ্ধতা দূর হবে, সেচ সুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং খাল পুনঃখনন কার্যক্রম সেই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।