শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
দূর্ঘটনা

খাগড়াছড়ি রামগড়ে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়ির রামগড়,বলিপাড়া নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মো. তানভীর হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনার বিবরণঃ রবিবার, ১৯ এপ্রিল বিকাল ৩টার দিকে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের বলিপাড়ায় নানার বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর লামকুপাড়া এলাকার আরিফ হোসেনের ছেলে 

উদ্ধার ও মৃত্যুঃ দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বক্তব্যঃ নিহতের স্বজন আবদুর রহিম জানান, তানভীররা আজ সকালেই নানার বাড়ি বেড়াতে এসেছিল। দুপুরের পর কোন এক ফাঁকে শিশুটি পুকুরে পড়ে যায়, যা কেউ টের পাননি। তানভীরের মৃত্যুতে মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশের বক্তব্যঃ রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম জানান, হাসপাতালে আনা শিশুটির মরদেহ শনাক্ত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো জানতে চোখ রাখুন 

Www.PablicVoice24.com

দূর্ঘটনা থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।