শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
বাছাইকৃত

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে বরগুনা জেলা পুলিশ

সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি


আগামী ২১,২২ ও ২৩ এপ্রিল ২০২৬ খ্রিঃ বরগুনা জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নিয়োগ উপলক্ষে বরগুনা জেলার সম্মানিত চাকরি প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হয়।


মাঠ পর্যায়ের পরীক্ষার সময়সূচী:

১ম দিন: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এর কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২য় দিনের ইভেন্ট: দৌড়, পুশআপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩য় দিনের ইভেন্ট: ১৬০০ মিটার দৌড়, রোপ ক্লাইমিং ও ড্র্যাগিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সতর্কতা:
কিছু অসাধু দালাল ও প্রতারক চক্র চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। এ ধরনের প্রলোভনে প্রভাবিত হয়ে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

গুরুত্বপূর্ণ সতর্কবার্তা:
চাকরি প্রদানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অর্থ লেনদেন করা থেকে বিরত থাকুন।

বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে দালাল বা তৃতীয় পক্ষের প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই।
কেউ আর্থিক সুবিধার বিনিময়ে চাকরির নিশ্চয়তা দিলে তা সম্পূর্ণ প্রতারণা হিসেবে গণ্য হবে।

নিয়োগ সংক্রান্ত সঠিক তথ্য শুধুমাত্র বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড পেজ থেকে সংগ্রহ করুন।

মনে রাখবেন:
বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে শারীরিক ও শিক্ষাগত যোগ্যতাই একমাত্র চাকুরি প্রাপ্তির উপায়। আসুন, প্রতারণা রোধে সবাই একসাথে সচেতন হই।

জেলা পুলিশ, বরগুনা।

বাছাইকৃত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।