সোহাগী ইউনিয়ন থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দলমতের ঊর্ধ্বে উঠে আধুনিক, সাহসী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণ কামনা করা হয়েছে।
ভ্যারিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ঈশ্বরগঞ্জ-৮ আসনের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু জানিয়েছেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক গড়ে তোলা হবে, যারা মাদকবিরোধী কমিটির নেতৃত্ব দেবেন। বিশেষভাবে মাদকসেবীদের নয়, বরং মাদক বিক্রেতা ও তাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের বসতবাড়ি, পরিচয় ও কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া, যারা মাদক ব্যবসায় অর্থ বিনিয়োগ করে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তিনি এটিকে একটি সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করে সকল শ্রেণি-পেশার মানুষকে এতে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
এমপি মহোদয়সহ সমাজের সুশীল শ্রেণির অভিযোগ, অনেকেই আগ্রহ প্রকাশ করলেও বাস্তবে কার্যক্রমে অংশগ্রহণ করেন না। তাই তারা আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সোহাগী ইউনিয়নের বাসিন্দাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং ভুল তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।