শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ময়মনসিংহ

মানবতা এখন ধানক্ষেতে পড়ে থাকে, মানুষ ব্যস্ত নিজের মুখ বাঁচাতে

ঈশ্বরগঞ্জে ধানক্ষেতে মিলল সদ্যোজাত কন্যাশিশু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ধানক্ষেত থেকে সদ্যোজাত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার পর উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সড়কের পাশের ধানক্ষেত থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে এক পথচারী বিষয়টি স্থানীয় ইজিবাইক চালক হালিম মিয়াকে জানান। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে নতুন কাপড় পরিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নবজাতকটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উদ্ধার করার সময় শিশুটির শরীরে রক্তের চিহ্ন ছিল বলে জানা গেছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আলী আরবাব চৌধুরী জানান, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ওয়ার্ডে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে জন্মের তিন থেকে চার ঘণ্টার মধ্যেই তাকে সেখানে ফেলে যাওয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

এদিকে নবজাতকটিকে দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি জানান, শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ ক্রেডিট- আনন্দ পত্রিকা 

ময়মনসিংহ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।