শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ময়মনসিংহ

নেত্রকোনায় ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

নেত্রকোনার বারহাট্টায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক কিবরিয়া (২৪) কে গ্রেফতার ও ভুক্তভোগী কিশোরীর শিশু সন্তানের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বারহাট্টা প্রেসক্লাবের সামনে (২৩ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১১টায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ও ধর্ষিতার বাচ্চা প্রসবের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষিতার নবজাতকের পিতৃ পরিচয় দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বারহাট্টার সচেতন নাগরিক সমাজ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাখা ব্যবস্থাপক (বারহাট্টা উপজেলা) সুরজিত ভৌমিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বারহাট্টা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলতাবুর রহমান (হানিফ), বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অলি উল্লাহ রায়হান, বারহাট্টা ইউনিয়ন ইয়ুথ গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, ছালিপুরা গন্ধরাজ নারী সমিতির সভাপতি সাবিকুন্নাহার মনিসহ এলাকার সচেতন সমাজের নাগরিকবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা ধর্ষণ মামলার প্রধান আসামি ধর্ষক কিবরিয়াকে অবিলম্বে গ্রেফতার এবং ধর্ষিতা ও তার নবজাতকের ঠাঁই করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি জানান।

 

এসময় বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাখা ব্যবস্থাপক (বারহাট্টা উপজেলা) সুরজিত ভৌমিক বলেন, আমরা আজ এখানে মানববন্ধনের আয়োজন করেছি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং  ধর্ষিতা ও তার নবজাতকের মাথা গুজার ঠাঁই করে দেওয়ার দাবীতে। আমি পুলিশ প্রশাসনসহ গোয়েন্দা সংস্থা থেকে শুরু যত সোর্স আছে সবার কাছে অনুরোধ করবো ধর্ষক কিবরিয়াকে যেনো দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হয়।

ময়মনসিংহ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।