শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

এলএলবি শিক্ষার্থী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে এলএলবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার! হত্যা না আত্মহত্যা-৩০৬ ধারায় মামলা । 

ময়মনসিংহ নগরীতে আরজুম আশা (৩৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি গ্রামের বাসিন্দা এবং এলএলবি শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাড়েরাপুল এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মোঃ আনিসুর রহমান (৪৫)-কে বিয়ে করেন। দম্পতি নগরীর কাচিজুলি মোড়ে একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন। তবে স্থানীয়দের দাবি, স্বামী আনিসুর রহমান সপ্তাহে একদিন ভাড়া বাসায় আসতেন, বাকি সময় নিজ বাড়িতেই অবস্থান করতেন।

অভিযোগ রয়েছে, স্বামীর বাড়িতে যেতে চাইলে আশাকে বলা হতো পরিবার এখনো তাকে মেনে নেয়নি। এভাবেই দুই বছর আলাদা অবস্থান চলছিল।

গত ১১ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক দুইটার দিকে আশা একাই স্বামীর বাড়ি বাড়েরাপুল এলাকায় যান। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সেখানে গিয়ে তিনি স্বামীর প্রথম স্ত্রী ও সন্তানের উপস্থিতি দেখতে পান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা ঘরের ভেতরে আশার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী আনিসুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধি-এর ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) দায়ের করা হয়েছে।

তবে বিষয়টি কোতোয়ালি মডেল থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন, “আসামীকে ধরে জেল হাজতে পাঠানো হয়েছে ।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।