এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের লক্ষ্যে পরীক্ষা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এনটিআরসিএর চেয়ারম্যানকে এ কমিটির আহ্বায়ক ও এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্যকে সদস্য সচিব করা হয়। এই কমিটি নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্পন্ন করবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
গঠিত কমিটিতে এনটিআরসিএর চেয়ারম্যানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকরা। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের একজন করে প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধিও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়াও এনটিআরসিএর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কমিটির সদস্যকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই কমিটি এনটিআরসিএ কর্তৃক বেসরকারি (এমপিওভুক্ত) শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের জন্য পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।