শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।

৭ ফেব্রুয়ারি শনিবার ভোরে আত্মহত্যা করেন বলে জানান কারাগার কর্তৃপক্ষ। ওই হাজতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় দুই মাস আগে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে আসেন। মামলায় তিনি বিচারাধীন আসামি ছিলেন। তার মানসিক সমস্যা ছিল। সে জন্য তাকে জেলা কারাগারের হাসপাতালে ভর্তি রাখা হয়। আজ ভোরে কারাগারের হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই বিদ্যুৎ নামের এক হাজতির মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে আছে। কিছু সময়ের মধ্যে তার ময়নাতদন্ত করা হবে। কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি তার মানসিক সমস্যা ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।