শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অপরাধ

লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার

লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার প্রসঙ্গে।

জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ০৬/০২/২০২৬ খ্রিঃ এবং ০৭/০২/২০২৬ খ্রিঃ তারিখে বিভিন্ন সময় লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ তুহিন ইসলাম (৩০) পিতা- মোঃ খাদেদুল ইসলাম খাদেমুল ইসলাম, মাতা-মোছাঃ ফেরদৌসি বেগম, সাং- দোহাজারী, থানা- তারাগঞ্জ, জেলা- রংপুর ২। মোঃ সাদেকুল ইসলাম শাওন (৩৬) পিতা-মোঃ শাহাদৎ হোসেন, মাতা- মোছাঃ সাবিনা ইয়াসমিন, সাং- মুগলীবাড়ী বুড়িমারী, থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাট ৩। মোঃ শিমুল মিয়া (২৮) পিতা- মোঃ শামছুল হক, মাতা- মোছাঃ পেয়ারী বেগম, সাং- ইম্বোরকোল, ৪। মোঃ হাবিবুর রহমান (২৭) পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, মাতা- মোছাঃ জবেদা বেগম, সাং-লতাবর, উভয়ের থানা- কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটগণকে গ্রেফতার পূর্বক আসামীদের নিকট হতে মোট ০৩ (তিন) টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের দোয়ানী চেকপোষ্ট এর সামনে থেকে ১। মোঃ তুহিন ইসলাম (৩০) পিতা- মোঃ খাদেদুল ইসলাম খাদেমুল ইসলাম, মাতা- মোছাঃ ফেরদৌসি বেগম, সাং- দোহাজারী, থানা- তারাগঞ্জ, জেলা- রংপুর ২। মোঃ সাদেকুল ইসলাম শাওন (৩৬) পিতা- মোঃ শাহাদৎ হোসেন, মাতা- মোছাঃ সাবিনা ইয়াসমিন, সাং- মুগলীবাড়ী বুড়িমারী, থানা-পাটগ্রাম, জেলা- লালমনিরহাটদ্বয় গ্রেফতার করেন এবং তাদের হেফাজতে থাকা ০১টি লাল কালো রংয়ের ১৫০ সিসি পালসার রেজিঃ বিহীন মোটরসাইকেল যাহার চেসিস নং-PSUA11CY8STG84464, ইঞ্জিন নং-DHXPRH76448 উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চোরাই মোটর সাইকেল ও সহযোগী চোর চক্রের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় যে, তাদের সহযোগী চোর চক্রের অন্যান্য সদস্যদের বাড়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকায়। আসামীদের দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ আসামী মোঃ শিমুল মিয়া এর বসতবাড়ী হতে তাকে গ্রেফতার করা হয় এবং আসামীর বসতবাড়ীর ভিতর হতে ০১টি পুরাতন লাল কালো রংয়ের রেজিঃ বিহীন Discover-135 মোটরসাইকেল যার চেসিস নং- MD2DSJNZZSCB99725, ইঞ্জিন নং- JNGBSB43395 উদ্ধার করেন। গ্রেফতারকৃত ১ ও ২ নং আসামীদের দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পুনরায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউপি এর ০৬নং ওয়ার্ডের লতাবর গ্রামস্থ হতে ৪নং আসামী মোঃ হাবিবুর রহমান এর বসতবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে ০১টি কালো সিলভার রংয়ের HONDA কোম্পানির SHINE ১২৫ সিসি নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল যাহার চেসিস নং-PSOH02670RM001406 (অস্পষ্ট) ইঞ্জিন নং-HC24B-2001445 উদ্ধার করা হয়।

অভিযান চলমান আছে। গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।