শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

বন্দর রক্ষার প্রতিবাদে রাজধানী‌তে মশাল মিছিল ও বিক্ষোভ

‎চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দ্বায়িত্ব দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড (DP World) এর হাতে তুলে দেয়ার প্রতিবাদে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনু‌ষ্ঠিত হয়। রাজধানীর পু‌রো‌নো পল্টন মোড় হ‌তে ৩রা ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধায় এই মিছিলটি প্রেসক্লাব ঘুরে এবং পুরনো পল্টনেই ফি‌রে একটি বিক্ষোভ সমাবেশ করেন। এই সময় বক্তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেন। খুবই সূক্ষ্মভাবে বাংলাদেশকে মার্কিন আধিপত্যবাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ব‌লে বক্তারা দা‌বি ক‌রেন। বলেন, যে কোন মূল্যেই মার্কিনীদের কাছে বাংলাদেশের নিউমরিং কন্টেইনার টার্মিনাল তুলে দি‌তে দেওয়া হবে না। বিভিন্ন সময় বাংলাদেশের উপর আধিপত্যবাদের জন্য মার্কিনিরা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করছে। কোন মূল্যেই সেই কৌশল বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিক্ষোভ মিছিল সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রিক কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুদ।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।