শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ধর্ম

রূপসায় বাসন্তী আমেজে সরস্বতী পূজার আয়োজন

রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির তত্ত্বাবধানে এবং মাতৃমঙ্গল সেবাসংঘের উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারি) মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মাঘের স্নিগ্ধ সকালে বাসন্তী আবহে সকালে প্রতিমা ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পূজা অর্চনা সম্পন্ন হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মনোনীত খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথসহ সমীর সাহা, দুলাল সরকার, অসিতবরণ সরকার, দিলীপ দেবনাথ, সাধন রায়, চিণ্ময় সাহা রাজু, নারায়ণ চন্দ্র দাস, পরিমল দাস, গৌর দাস, বাবু শীল, রবীন দাস, মৃণাল কান্তি মণ্ডল, হরিপদ দাস, তাপস তালুকদার, শুভ দে প্রমুখ। আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশিষ সরকার, অনিন্দ্য ঘোষ, সজল সরকার, সৌরভ দাস সনু, অর্ণব দাস, অভিজিৎ সরকার, অর্চিষ্মান দেবনাথ, প্রীতম কুমার দেবনাথ, অভিজিৎ শীল, মনোতোষ তালুকদার, সকাল শীল, কৌশিক দাস, বিশ্বজিৎ শীল, পল্লোল সরকারসহ অন্যান্যরা। পূজা পরিচালনা করেন পুরোহিত সুরেশ চক্রবর্তী। পরে সন্ধ্যা ৭টায় মন্দির প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।

ধর্ম থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।