শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
দুর্নীতি

পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে।

লালমনিরহাটের নয়ারহাট পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরম পূরণে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এসএসসি ফরম পূরণের পাশাপাশি মেয়েদের উপবৃত্তি করানো, বনভোজন, মিলাদ মাহফিল, লাইব্রেরি ও কম্পিউটার প্রশিক্ষণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। তবে এসব কার্যক্রম বাস্তবে কখনোই বাস্তবায়ন করা হয়নি।

এছাড়া করোনাকালীন ২০২১ সালের শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য সরকার থেকে ফেরত দেওয়া ৪৫০ টাকা করে প্রায় ১২০ জন শিক্ষার্থীর মোট প্রায় ৫৪ হাজার টাকা শিক্ষার্থীদের ফেরত না দিয়ে আত্মসাতের অভিযোগও উঠেছে।

আরও অভিযোগ রয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাঠ সংস্কারের নামে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। বিদ্যালয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হলেও প্রধান শিক্ষকের অনুগত ২-৩ জন শিক্ষককে দিয়ে প্রায় সব কমিটি করা হয়েছে, ফলে অন্যান্য শিক্ষকরা বঞ্চিত হয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

এবিষয়ে প্রধান শিক্ষক গোলাম সারওয়ার অভিযোগ স্বীকার করে বলেন, “সরকারি স্কুলসহ অন্যান্য স্কুলে এর থেকে বেশী ফি আদায় করেছে। এছাড়া অতিরিক্ত টাকা এটা আমার অনলাইন খরচের টাকা হিসেবে নেয়া।”

এ প্রসঙ্গে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

দুর্নীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।