শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
দুর্নীতি

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ২০শে জানুয়ারি ভোর রাত ৩ টার দিকে উপজেলার ৮ নং কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা বাগানের সাবপোস্ট অফিসের সামনে শ্রীমঙ্গল টু হরিণছড়া গামী পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট  চলাকালে সন্দহ ভাজন ১টি সিএনজি অটোরিক্সা গতিরোধ করেন। পুলিশ দেখে সিএনজি চালক পালানোর সময় শিপন মিয়া (২০) নামে একজনকে আটক করে। আটকের পর সিএনজি তল্লাশি করে ৪টি বড় কার্টুন পাওয়া যায়। ৩টি কার্টুনের ভেতর ভারতীয় প্রসাধনী কসমেটিকস পাওয়া যায়। অপর কার্টুনে ক্রিম জাতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করে তা জব্দ করা হয়। আটককৃত প্রসাধনী সামগ্রী কসমেটিকস এর আনুমানিক মূল্য ছয় লাখ বিরানব্বই হাজার টাকা। একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।

আটককৃত মালামালের সঠিক কোন কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার সিন্ধুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্ৰামের শাহিন আলমের ছেলে শিপন মিয়া(২০)।

উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না এর সত্যতা নিশ্চিত করেন এবং এমন অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে।

দুর্নীতি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।