শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
বিএনপি

খুলনা মহানগর বিএনপি: দুই নেতাকে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে খুলনা মহানগর বিএনপির খানজাহান আলী থানা সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এবং সদস্য মো. সাহেদুজ্জামান জুম্মান। মিডিয়া সেল জানিয়েছে, একাধিকবার সতর্ক করার পরও তারা দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিএনপি মনিটরিং সেলের সুপারিশ অনুযায়ী খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন নোটিশ প্রদান করেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আগামী ২১ জানুয়ারি রাত ৮টার মধ্যে মনিটরিং সেলের সামনে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।

মিডিয়া সেল জানায়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না এলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি খুলনা মহানগর বিএনপি মনিটরিং কার্যক্রম আরও সক্রিয় করেছে, যাতে শৃঙ্খলা ও সংগঠন কার্যক্রম জোরদার করা যায়।

বিএনপি থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।