বিশেষ প্রতিনিধি,দৈনিক পাবলিক ভয়েস ২৪।
প্রতি বছর ১৮ ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব বাঁশ দিবস (World Bamboo Day)। এ দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষা,টেকসই উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ হিসেবে বাঁশের বহুমুখী ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।এই দিবসটি ২০০৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত World Bamboo Congress-এ প্রথম পালিত হয়।World Bamboo Organization এর উদ্যোগে এ দিবস পালনের সূচনা হয়। বাঁশকে “সবুজ সোনা” বলা হয় কারণ এটি দ্রুত বেড়ে উঠে এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাঠের ব্যবহার কমাতে সহায়তা করে।
বাঁশের গুরুত্বঃ
অর্থনৈতিকঃ আসবাবপত্র,গৃহস্থালি সামগ্রী,হস্তশিল্প ও কাগজ শিল্পে ব্যবহৃত হয়।
পরিবেশগতঃ বাঁশ দ্রুত বৃদ্ধি পায়,মাটির ক্ষয় রোধ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে।
সাংস্কৃতিকঃ এশিয়ার বিভিন্ন দেশে বাঁশ লোকজ সংস্কৃতির অংশ,গান,বাদ্যযন্ত্র,স্থাপত্য ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত।
খাদ্য ও স্বাস্থ্যঃ বাঁশকোঁড় (bamboo shoots) পুষ্টিগুণে ভরপুর এবং অনেক দেশে জনপ্রিয় খাদ্য।
আক্রমণঃ মাঝে মধ্যে একে অপরকে আক্রমণ করতে খারাপ অর্থে এটি ব্যবহার করা হয়।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।