শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
জাতীয়

ফুলবাড়ী সীমান্তে উত্তেজনা নিরসনে বিজিবি–বিএসএফের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক

 ফুলবাড়ী সীমান্তে জিরো লাইনের কাছে সড়ক নির্মাণকে ঘিরে সৃষ্ট উত্তেজনা নিরসনে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত আইন, পারস্পরিক সমঝোতা ও শান্তি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত এলাকায় আন্তর্জাতিক পিলার ৯৩৪-এর ১ নম্বর সাব-পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও সীমান্তের সংবেদনশীলতা বিবেচনায় উভয় পক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে আলোচনা করে।

বাংলাদেশের পক্ষে ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। ভারতের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোচবিহার ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে. কে. রাও।

বৈঠকে সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি, পারস্পরিক আস্থা রক্ষা এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জিরো লাইনের নিকটে যেকোনো উন্নয়নমূলক কাজ দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।

বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, বিএসএফ কর্তৃপক্ষ জিরো লাইনে নতুন কোনো সড়ক নির্মাণ করবে না বলে স্পষ্ট আশ্বাস দিয়েছে। তিনি বলেন, বিএসএফ জানিয়েছে যে তারা শুধুমাত্র ব্রিটিশ আমলে নির্মিত পুরোনো সড়কটির সংস্কার কাজ করছে, নতুন করে ফোর লেন সড়ক নির্মাণের কোনো পরিকল্পনা নেই।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় প্রকৃত পরিস্থিতি যাচাইয়ের জন্য খুব শিগগিরই বিজিবির একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ফুলবাড়ী সীমান্তের জিরো লাইনে বিএসএফ নতুন করে ফোর লেন সড়ক নির্মাণ শুরু করলে বিজিবি এর তীব্র প্রতিবাদ জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির দৃঢ় অবস্থান ও কূটনৈতিক তৎপরতার ফলে শেষ পর্যন্ত বিএসএফ নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয়। সর্বশেষ উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, জিরো লাইনের প্রায় এক কিলোমিটার এলাকায় নতুন সড়ক নির্মাণ না করে কেবল পুরোনো সড়কের সংস্কার কাজই করা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।