শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অপরাধ

মিঠাপুকুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ১২ নম্বর মিলনপুর ইউনিয়নের নিধিরামপুর (সন্তোষপুর) গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, নিহত গৃহবধূ নাহার লাভলি বেগমকে তার স্বামী আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। ঘটনার দিনও স্বামীর নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি। পরবর্তীতে বাড়ির ভেতর থেকে তার মরদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ভাষ্য, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেন, হত্যার ঘটনা ধামাচাপা দিতে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয় সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবিও উঠেছে।

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।