শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
অপরাধ

মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলে উদ্ধার।

মাছ ধরার ভরা মৌসুমে ফের গভীর সাগর উপকূল দাবড়ে বেড়াচ্ছে জলদস্যুরা। ফিশিং ট্রলারে হানা দিয়ে মাছ লুটের পাশাপাশি অপহরণ করে নিয়ে যাচ্ছে মুক্তি পণের জন্য অসহায় জেলেদের। এদিকে কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (৪ জানুয়ারী ) রাত ১০ টার সময় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ৪ জানুয়ার শনিবার রাত ৮ টার সময় মহেশখালী হতে পশ্চিম গভীর সমূদ্র এলাকায় “এফ বি আল্লাহর দান-২” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবার ও প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি ডাকাতি করে বোটটি সমূদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালি কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় গুরুতর আহত ২ জন জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করে ফিশিং বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

জেলেরা জানান, কোস্টগার্ডের টহল জোরদার থাকায় দস্যুতা আগের চেয়ে অনেকাংশে কমে এসেছে।  দস্যুদের লুটপাট বন্ধে সাগরকে নিরাপদ করতে টহলটিম বাড়ানোর দাবি জানান উপকূলের জেলেরা। 

অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।