শিরোনাম
পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
মাদক

ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দীর্ঘদিন পুলিশের নজরদারিতে ছিলেন বাবু; তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা।

বগুড়ার ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,পাকুড়িহাটা গ্রামের বদি সরদারের ছেলে বাবু সরদার (৪০) এবং নুরুল ইসলাম খাজার ছেলে ভোলা শেখ (৩৫)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাবু সরদার নিজ বাড়িতে গাঁজা মজুত করে মাদকসেবীদের কাছে বিক্রি করছেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বাবু সরদার ও ভোলা শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তার বাবু সরদারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। মাদক বিক্রির তথ্য পাওয়ার পর সোমবার রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট