শিরোনাম
লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি
অপরাধ

পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ

পাবনা আমিনপুর সাংবাদিকের ওপর হামলাও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ

পাবনার আমিনপুর থানায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হত্যাচেষ্টা এবং ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. হাসান মিয়া (৩০) চারজনের নাম উল্লেখ করে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমিনপুর থানাধীন নয়া বাড়ি এলাকার মো. রকিবুল হাসান লিটনের ছেলে ভুক্তভোগী হাসান মিয়া নাগরিক টেলিভিশনের বেড়া উপজেলা প্রতিনিধি।

অভিযোগে অভিযুক্তরা হলেন— পাবনার আমিনপুর থানার নয়া বাড়ি মধ্যপাড়া এলাকার মো. মিরাজ শেখের ছেলে ১. মো. সবুজ শেখ (২৮), ২. মো. ফাইম শেখ (২২), ৩. মো. ইমামুল শেখ (২৬) এবং ৪. মো. রাজু শেখের ছেলে মো. সাজন (৩০)।অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে কাশিনাথপুর এলাকায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাংবাদিক হাসান মিয়া। পথিমধ্যে নয়া বাড়ি ও কাবাসকান্দা জামে মসজিদের সামনের পাকা রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা পিস্তল, চাকু, ছোড়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে। অভিযোগে উল্লেখ করা হয়, অপরাধের বিষয়ে রিপোর্ট করার কারণে ক্ষিপ্ত হয়ে ১ নম্বর বিবাদী (সবুজ শেখ) হত্যার উদ্দেশ্যে চাকুর মাধ্যমে হাসান মিয়ার পেটে আঘাত করার চেষ্টা করে।এ সময় তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে আত্মরক্ষা করতে সমর্থ হন। পালানোর সময় হামলাকারীরা তাঁকে ধাওয়া করে। এ প্রক্রিয়ায় তাঁর ব্যবহৃত আনুমানিক ৯৫,০০০ টাকা মূল্যের একটি ডিএসএলআর (DSLR) ক্যামেরা পড়ে গেলে অভিযুক্তরা তা ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিক হাসান মিয়ার চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং বিষয়টি জানতে পারেন। বেড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ ভুক্তভোগী সাংবাদিক মো. হাসান মিয়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।