শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রায়হান-আরিফ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আরিফ হোসেন দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৬ জুন ২০২৬) বিদায়ী সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম প্রিন্স মনোনীত হয়েছেন। সহ-সভাপতি পদে রয়েছেন জান্নাতুল নাঈম, বনি আমিন, মারিয়া ও মহুয়া তন্নি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদী হাসান, মোহাম্মদ শিহাব, আফসানা কবির এবং সাইফুল ইসলাম আকাশ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম হাওলাদার, মো. সায়েম ও ফাহমিদা আনতুম মিথি।

নবনির্বাচিত সভাপতি মো. রায়হান বলেন, “বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরগুনার শিক্ষার্থীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, প্রয়োজন ও কল্যাণে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব।”

নবনির্বাচিত নেতৃবৃন্দ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরগুনা জেলার সকল শিক্ষার্থীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।