শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ক্যাম্পাস

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইব্রাহিম রনি ও সম্পাদক হাবিবউল্লাহ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৪ জুন) সংগঠনটির শাখা সদস্যদের নিয়ে আয়োজিত এক সমাবেশে এ কমিটি প্রকাশ করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৬ কার্যবর্ষের বাকি ৬ মাসের জন্য বর্তমান চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি সভাপতি হিসেবেই তার দায়িত্বে বহাল থাকছেন। তবে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে সংগঠনটিতে মনোনীত হয়েছেন হাবিবউল্লাহ খালেদ।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালিত সদস্য সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

জানা যায়, সংগঠনটির সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি শাখা সেক্রেটারি হিসেবে হাবিবউল্লাহ খালেদকে মনোনীত করেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি হয়। 

উল্লেখ্য, সভাপতি পদে নির্বাচিত হওয়া ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। অন্যদিকে নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হওয়া হাবিবউল্লাহ খালিদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলের শিক্ষার্থী। হাবিবউল্লাহ খালিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।